Tuesday, February 3, 2026
Google search engine
Homeধর্মরাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জালাল সাউদের দাফন সম্পন্ন,এমপি খোকার শোক

রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জালাল সাউদের দাফন সম্পন্ন,এমপি খোকার শোক


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাউল জগতের সুনাম ধন্য শিল্পী হাজী জালাল দেওয়ান সাউদের দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার বাদ যোহর উপজেলার কাঁচপুর ইউনিয়ন  ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাজী জালাল দেওয়ান সাউদের দাফন এর আগে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অর্নার প্রদান করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব পাপ্ত কমান্ডার ওসমান গনি, সাবেক কমান্ডার সোহেল রানা,সোনারগাঁ থানা পুলিশ,বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বীর মুক্তিযোদ্ধা হাজী জালাল দেওয়ান সাউদ এর মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 

পারিবারিক সূত্রে জানা গেছে,সোমবার সকালে অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিমি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৪ছেলে ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মৃত্যুকালে তার ৮৫ বছর বয়স হয়েছিলো ।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments