Tuesday, February 3, 2026
Google search engine
Homeসারাদেশসোনারগাঁ পৌরসভায় অসহায় দুস্থ শীতার্ত পরিবারের মাঝে এমপি খোকার কম্বল বিতরণ

সোনারগাঁ পৌরসভায় অসহায় দুস্থ শীতার্ত পরিবারের মাঝে এমপি খোকার কম্বল বিতরণ


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় অসহায় দুস্থ শীতার্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,আনিসুর রহমান বাবু, প্রচার সম্পাদক ফজলুল হক,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান,পৌর জাতীয় পার্টির নেতা ওমর ফারুক টিটু,পৌর কাউন্সিল জায়েদা আক্তার মনি, পারভিনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments