Monday, March 23, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে স্কুলে স্কুলে বই উৎসব, উল্লাসিত শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে স্কুলে স্কুলে বই উৎসব, উল্লাসিত শিক্ষার্থীরা


মোঃ নুর নবী জনিঃ
-পহেলা জানুয়ারী রোববার সকালে ৭০ নং ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে সারা বাংলাদেশের ন্যায় এবার ও উৎসব মূর্খর পরিবেশ বই বিতরণ ২০২৩ ও নতুন স্কুল ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বই উৎসবের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 

শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উৎসবে অংশ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েসহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান,সেই সাথে বছরের প্রথম দিনে তাদের হাতে নতুন বই তুলে দেন। 

এই সময় আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা,আলী আকবর মেম্বার,ফিরোজ জামান মোল্লা ইউপি সদস্য সেলিম রেজা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,প্রধান শিক্ষকসহ সকল সদস্য বৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments