Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধর‍্যাব-১১র অভিযানে সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১১র অভিযানে সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৭৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১র একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলোঃ-কুমিল্লা জেলার কোতয়ালী সদর থানার মহেষপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোঃ রহমত আলী (৩৫) ও জলুয়াপাড়া গ্রামের   মোঃ শাহজাহানের ছেলে মোঃ জুম্মন (২৬)।

এসময় তাদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments