Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জনা’গঞ্জে ডিজিটাল মেলার শুভ উদ্বোধন

না’গঞ্জে ডিজিটাল মেলার শুভ উদ্বোধন


আজকের সংবাদ ডেক্সঃ
-নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্বোধনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে নগরীর চাষাড়ার জিয়া হল প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।

নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেন।নারায়ণগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে মেলায় বিশেষ স্টলে পুলিশের ডিজিটাল সেবা সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হয়। এ স্টল থেকে অনলাইনে জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন, ভাড়াটিয়া নিবন্ধন ও পুলিশের বিভিন্ন সেবার এ্যাপ সম্পর্কে বাস্তবিক জ্ঞান প্রদান ও সরাসরি আবেদন করা হয়।

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments