Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁ প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরি

সোনারগাঁ প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরি


সোনারগাঁ প্রতিনিধিঃ
-সোনারগাঁ প্রেসক্লাবে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার আনুমানিক  ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল প্রেস ক্লাবের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ  কাগজপত্র,  ৭৫ হাজার টাকা ও সাংবাদিকদের ব্যবহৃত কম্পিউটার  চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে সাংবাদিকরা এসে দেখেন ক্লাবের টিনের চাল কাটা এবং আসবাবপত্র এলোমেলো। পরে চুরির বিষয়টি চোখে পড়ে। 

এ ব্যাপারে সোনারগাঁও  প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার  হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

এ বিষয়ে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন শেষে রাত দশটার দিকে প্রেস ক্লাব বন্ধ করে বাসায় চলে যায়। পরে ভোর রাতে এ চুরি সংগঠিত হয়।  চুরির ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরি।এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

খবর পেয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া,  নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সাবেক সদস্য এডভোকেট নুরজাহান বেগম,  সোনারগাঁ  থানার ওসি মাহবুব আলম ও সেকেন্ড অফিসার ইমরান হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, উপজেলা পরিষদ চত্বরের মধ্যে অবস্থিত প্রেস ক্লাবে এ চুরি সংগঠিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।  আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments