Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জনাঃগঞ্জের শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী অফিসার নির্বাচিত হলেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত)আহসান...

নাঃগঞ্জের শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী অফিসার নির্বাচিত হলেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত)আহসান উল্লাহ


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ জেলায় যোগদানের দ্বিতীয় মাসেই জেলার শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী অফিসার নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন সোনারগাঁ থানার ওসি ( তদন্ত ) আহসান উল্লাহ। 

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অক্টোবর মাসের জেলার শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারীর পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এ বিষয়ে আহসান উল্লাহ বলেন, সোনারগাঁ থানায় আসার পর মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমন ও মামলা তদন্ত করে আসামি শনাক্ত ও গ্রেফতার করেছি। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সোনারগাঁ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন। সাধারণ মানুষের জন্য সোনারগাঁ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।সেই সাথে এ ধারা যেন অব্যাহত রাখতে পারি, তার জন্য সকলের নিকট দোয়া কামনা করি। 

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments