Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের সংবাদ ডেক্সঃ-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন। 

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে গোল্ডেন প্লাস ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুট নামে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান,বাজার পরিদর্শন কালে উপজেলার কাঁচপুর এলাকার গোল্ডেন প্লাসকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুট নামে আর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় তিনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান 

এসময় সোনারগাঁ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments