Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে পরকীয়ার জেরে মোশারফ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

সোনারগাঁয়ে পরকীয়ার জেরে মোশারফ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার


সোনারগাঁয়ে পরকীয়ার জেরে মোশারফ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার


সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার জেরে মোশারফ হোসেন ভূইয়া নামের এক দলিল লিখককে বৈদ্যুতিক শর্ক ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামী রিপনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার দুপুরে আড়াইহাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকেও গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। নিহতের স্ত্রী হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সোলায়মান বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে দলিল লিখক মোঃ মোশারফ হোসেন ভূইয়াকে গত শনিবার দিবাগত রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন। নিহতের স্ত্রী জানিয়েছেন ৩-৪ জনের একটি ডাকাত দল রাত ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানা-জানি হলে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ন্ত্রী শাহিনুর আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিহতের স্ত্রী আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।

জবানবন্দীতে জানিয়েছেন,পরকীয় প্রেমিক রিপনকে রাত ২টার দিকে শাহিনুর আক্তার জানালা দিয়ে ঘরে প্রবেশ করায়। মোশারফকে ঘুমন্ত অবস্থায় শাহিনুর ও রিপন মিলে বৈদ্যুতিক শর্ক দিয়ে তাকে নিস্তেজ করে। পরে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে রিপন পালিয়ে যায়। পরে ঘরে ডাকাত এসে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেলে বলে প্রচার করেন স্ত্রী। এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকিয়া আড়াল করতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এর আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে গেছে বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম বলেন, মোশারফ হত্যাকান্ডে পরকীয় প্রেমিক প্রধান আসামী রিপনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিহতের স্ত্রী আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments