Tuesday, February 3, 2026
Google search engine
Homeনারায়ণগঞ্জনাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য পদে আবু নাইম ইকবাল এর মনোনয়ন সংগ্রহ

নাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য পদে আবু নাইম ইকবাল এর মনোনয়ন সংগ্রহ


নাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য পদে আবু নাইম ইকবাল এর মনোনয়ন সংগ্রহ


আজকের সংবাদ ডেস্কঃ--আসন্ন নাঃগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড এর সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। 

মঙ্গলবার সকালে নাঃগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃমতিউর রহমানের কার্যালয় থেকে আবু নাইম ইকবাল এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নাঃগঞ্জ মহানগর জাতীয় পার্টির সহ- সভাপতি আজিজুর রহমান বাদল।

এসময় আরোও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফয়সাল আহমেদ ভূঁইয়া,নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,জাপা নেতা কবির হোসেন প্রধান,মোক্তার হোসেন ও নাঃগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি। 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন- ২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টোম্বর,

আপিলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এছাড়াও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments