Tuesday, February 3, 2026
Google search engine
Homeসারাদেশপঞ্চমবারের মত নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম

পঞ্চমবারের মত নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম


পঞ্চমবারের মত নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-

পঞ্চমবারের মত নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার আব্দুর রহিম পিপিএম। 

গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় আব্দুর রহিমকে পঞ্চম বারের মত শ্রেষ্ঠ নির্বাচিত করে সম্মমনা পদক তুলেদেন পুলিশ সুপার মো: গোলাম মোস্তফা রাসেল পিপিএম বার। 

সভায় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খচরু, অতিরিক্ত পুলিশ সুপার ক অঞ্চল নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খ অঞ্চল বিল্লাল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএমবার, ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক ও ওসি অপারেশন হাবিবুর রহমানসহ প্রমুখ।

জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুর রহিম বলেন, আমি পুলিশ প্রশাসনের সুনাম ও ভাবমুর্তি উজ্জল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। 

তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক ও ওসি অপারেশন হাবিবুর রহমানের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments