Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধনারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের মামলায় বিএনপির ৮৭১ আসামী

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের মামলায় বিএনপির ৮৭১ আসামী


নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের মামলায় বিএনপির ৮৭১ আসামী


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এবং ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীর তালিকায় জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুর সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল, বিএনপি নেতা হাসান আহমেদ, যুবদল নেতা জাহিদ হাসান রোজেল, মাজাহারুল ইসলাম জোসেফসহ ৭১ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের উপর হামলা, পুলিশ বক্স ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। আটক ১০ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকালে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

এরআগে বৃহস্পতিবার রাতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের ভাই বাদী হয়ে ৫ হাজার জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সকল আসামী অজ্ঞাত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments