Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন


সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন 


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ৬ ও ৭ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

৬ নং ওয়ার্ড কমিটিতে মোঃ শাহালম প্রধানকে সভাপতি ও আবু তাহের কে সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কমিটিতে মনিরুজ্জামান মনির মেম্বার কে সভাপতি ও  মোঃ জহিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু ও সদস্য সচিব সাইদুর রহমান সবুর। 

এসময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার সাকিব হাসান জয়, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল কালাম,জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, সনমান্দি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার শহীদ বাদশা, মোঃ তাহের ফকির,সামসুল মিয়া, বিশাল সরকার, জাহাঙ্গীর আলম, সিরাজুল ফকির,নবীর মিয়া, শাহালম সহ শত শত নেতাকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments