Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁ বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি

সোনারগাঁ বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি


সোনারগাঁ বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।  জ্বালানী তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি, ভোলায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপনগর এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ। সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু। 

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদ।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমা আক্তার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহিলা নেত্রী সালমা আক্তার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার ও সোনারগাঁ পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

সমাবেশ শেষে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপনগর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদসহ ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments