Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধকিশোরী অপহরণে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত

কিশোরী অপহরণে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত


কিশোরী অপহরণে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত  


ফারুকুল ইসলামঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ করায় অভিযোগ উঠেছে রাহাদ (২০) নামের এক তরুণ ও তার সহযোগীর বিরুদ্ধে। 

অভিযুক্ত মোঃরাহাদ (২০) উপজেলার  শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকার রফিকের ছেলে।

অপহরণের ঘটনাকে কেন্দ্র করে মো. নূর হোসেন  (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এছাড়াও প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধের মেয়ে ও ভাগিনাসহ ৩/৪ জন আহত হন।  

আহত বৃদ্ধকে পরিবারের লোকজন  উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। গতকাল(২০ আগষ্ট) শনিবার উপজেলার শম্ভুপুরা  ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকায় এঘটনা ঘটে।

একই দিন দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

এ ঘটনায় অপহরণের শিকার কিশোরীর নানা বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে রোববার (২১আগষ্ট ) সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযুক্ত অন্যরা হলেন মোঃ রফিক (৪৫) কবির (১৯) হাছান(১৮) আলম( ১৮)।

অভিযোগসূত্রে জানা যায়,অপহৃত ওই কিশোরী হোসেনপুর বিদ্যালয়ের নবম  শ্রেণির শিক্ষার্থী,দীর্ঘ কয়েকদিন ধরে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় তাকে বিয়েসহ নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রাহাদ । এতে রাজি না হওয়ায় তাকে উত্ত্যক্ত করাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাতেন। এরই ধারাবাহিকতায় শনিবার  দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করেন রাহাত( ২০) ও তার সহযোগীরা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments