Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়সোনারগাঁয়ে এমপি খোকার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

সোনারগাঁয়ে এমপি খোকার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ


সোনারগাঁয়ে এমপি খোকার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ 



জনিঃ-জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসেনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সোমবার সকালে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া,এম এ জামান, দেওয়ানউদ্দিন চুন্নু,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,হাজী জাবেদ রায়হান জয়, সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,বাছেদ মেম্বার,প্রচার সম্পাদক ফজলুল হক, যুগ্ম মহিলা সম্পাদিকা জাহানারা আক্তার। 

এছারাও আরও উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার মোহাম্মদ আলী, হাজী সরোয়ার,সেলিম রেজা,মুজিবুর রহমান মেম্বার, হাসান ইমাম,দাইয়ান সরকার,অখিল মেম্বার ইসরাফিল,আউয়াল মেম্বার,মহিলা মেম্বার পলি আক্তার,রুনা আক্তার,নার্গিস আক্তার, কাজী নাজমুল ইসলাম লিটুসহ সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে শোক দিবসের মিলাদ ও দোয়ার পর খাবার বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments