Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedএমপি খোকার সাথে সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

এমপি খোকার সাথে সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা


এমপি খোকার সাথে সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা



সোনারগাঁ প্রতিনিধিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং নবগঠিত সোনারগাঁ সিটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা  জননেতা লিয়াকত হোসেন খোকার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ সিটি প্রেসক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। 

মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে সৌজন্য সাক্ষাৎ করে এ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় সংসদ এমপি খোকার সাথে  উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল।

সিটি প্রেসক্লাবে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি, যুগ্ম-সম্পাদক-১ দ্বীন ইসলাম হীরা,যুগ্ম সম্পাদক-২ রাশেদুল হাসান অভি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম,অর্থ সম্পাদক সুমন হাসান,প্রচার সম্পাদক মোঃ মিঠু আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক এড.ফিরোজ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক কাউসারুল মামুন রাজু, সদস্য জাহাঙ্গীর সিকদার, সাজেদা আক্তার ও সোহেল প্রধান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে এমপি খোকা সিটি প্রেস ক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments