Tuesday, February 3, 2026
Google search engine
Homeধর্মঅসহায় গরীব মানুষটিকেও ঈদ আনন্দ উৎসবে শরীক করুন-ডাঃ সাবরিনা হক

অসহায় গরীব মানুষটিকেও ঈদ আনন্দ উৎসবে শরীক করুন-ডাঃ সাবরিনা হক

অসহায় গরীব মানুষটিকেও ঈদ আনন্দ উৎসবে শরীক করুন-ডাঃ সাবরিনা হক 


নিউজ ডেক্সঃ-ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্ধ। ঈদে সবার জীবন হোক দীপ্তময়। ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক।

তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আযহা মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য,সম্প্রীতি ও সংহতি প্রকাশের উদার উৎসব।

তিনি আরো বলেন, আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। সিলেট বিভাগসহ দেশের অনেক মানুষ বন্যায় গৃহহীন হয়ে আছে , মহান আল্লাহ তায়ালার কাছে দুআ করি সবাই যেনো ভালোভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments