দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণে এমপি খোকা
সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভার পৌর মিলনায়তনে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
এসময় এমপি খোকা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
সোনারগাঁ পৌরসভার সচিব সামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, এদিন পৌরসভার ৯ টি ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায় ৩০৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।




