Tuesday, February 3, 2026
Google search engine
Homeসারাদেশসোনারগাঁয়ে এতিম খানায় বরাদ্ধকৃত অনুদানের চেক হস্তান্তর করলেন এমপি খোকা

সোনারগাঁয়ে এতিম খানায় বরাদ্ধকৃত অনুদানের চেক হস্তান্তর করলেন এমপি খোকা


সোনারগাঁয়ে এতিম খানায় বরাদ্ধকৃত অনুদানের চেক হস্তান্তর করলেন এমপি খোকা


আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরের বরাদ্ধকৃত ৭০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার(৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদে এমপি খোকার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। 

উপজেলা সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়া।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার,নারায়নগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments