Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওপদ্মা সেতু উদ্বোধন :ডাঃ বিরুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা,দোয়া ও আতশবাজি উৎসব

পদ্মা সেতু উদ্বোধন :ডাঃ বিরুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা,দোয়া ও আতশবাজি উৎসব


পদ্মা সেতু উদ্বোধন :ডাঃ বিরুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা,দোয়া ও আতশবাজি উৎসব  



সোনারগাঁ প্রতিনিধিঃ-পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী নানা আয়োজন।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 

শোভাযাত্রাটি পৌরসভার চৈতি গার্মেন্টস থেকে শুরু হয়ে কাঁচপুর ব্রিজ সংলগ্ন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিতদের মাঝে উন্মুক্ত মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও বাদ মাগরিব বিশেষ কর্মসূচি হিসেবে কাঁচপুর ব্রীজের উপর প্রায় ঘন্টাব্যাপী আতশবাজি উৎসব পালন করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হায়দার,সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু,যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী,জেলা তাঁতী লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ শামীমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত কর্মী ও সমর্থকরা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments