Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধমাফিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাফিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাফিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার



পাভেলঃ-নারায়ণগঞ্জের বন্দরে মাফিয়া হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাতে জেলার সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আউয়াল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বৃদ্ধা মাফিয়া বেগম হত্যাকাণ্ডের প্রধান আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সে সঙ্গে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৭ জুন বিকেল ৩টায় কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী মাফিয়া বেগম তাদের নিজ গাছ থেকে ৩টি কাঁঠাল পাড়ে। কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধা মাফিয়া বেগমের সঙ্গে প্রতিপক্ষ আব্দুল আউয়ালের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় প্রতিপক্ষ হাজি আব্দুল আউয়াল ও তার তিন ছেলে শাহ আলম, র্মিজা ও নূরনবী ক্ষিপ্ত হয়ে বৃদ্ধাকে বেদম পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments