Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে সিএনজি যাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার

সোনারগাঁয়ে সিএনজি যাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার

সোনারগাঁয়ে সিএনজি যাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেফতার


আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক যাত্রী (২৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষকের অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। 


শনিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।


গ্রেফতাকৃত ধর্ষক সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর পূর্বপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


পুলিশ জানায়,শনিবার সকাল ৭ টার দিকে আড়াইহাজার থানার ফেরিঘাট হইতে সিএনজি যোগে ওই গৃহকর্মীকে নিয়ে মদনপুর যাচ্ছিলেন। সিএনজি চালক বিজয় মাঝেরচার এলাকায় পৌঁছালে ওই নারীকে গাড়িতে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের জংগলে নিয়ে ধর্ষন করে।


এ খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে ধর্ষক বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করেন।


তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, সিএনজি’র যাত্রীকে জোরপূর্বক ধর্ষন করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বিজয় নামে এক জনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments