Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করেখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

সোনারগাঁয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করেখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল


সোনারগাঁয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করেখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল


আজকের সংবাদ ডেস্কঃ শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোনারগাঁ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌর এলাকার দত্তপাড়ায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া। 

সোনারগাঁ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আল আমিন,সহ- সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, সহ- সাধারণ সম্পাদক  হাসনাত, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহ্জালাল ও তাইজুল। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রনি,ফজলে রিমন ভূঁইয়া, ইয়াসিন,আসাদ,মোহাম্মদ কবির,সাইদুল ইসলাম, কাউসার,সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফারুক মোহাম্মদ রনি,সদ্স্য তালহা জুবায়ের, শ্রাবণ, সাগর,মোশারফসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments