Tuesday, February 3, 2026
Google search engine
Homeবন্দরবৃহত্তর মদনগঞ্জ পেশাজীবী শ্রমিক কল্যাণ সংগঠনের আয়োজনে বিনামূল্যে সুন্নতে খাৎনা

বৃহত্তর মদনগঞ্জ পেশাজীবী শ্রমিক কল্যাণ সংগঠনের আয়োজনে বিনামূল্যে সুন্নতে খাৎনা


বৃহত্তর মদনগঞ্জ পেশাজীবী শ্রমিক কল্যাণ সংগঠনের আয়োজনে বিনামূল্যে সুন্নতে খাৎনা

বন্দর প্রতিনিধিঃ- বৃহত্তর মদনগঞ্জ পেশাজীবী শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাৎনার আয়োজন করা হয়েছে। শতাধিক ছেলের সুন্নতে খাৎনার পর সবাইকে  লুঙ্গি, গেঞ্জি ও ঔষধ প্রদান করা হয়।

৩রা জুন শুক্রবার সকাল ৯ ঘটিকায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন খেলার মাঠে এ গনসুন্নতে খাতনার আয়োজন করা হয়েছে।

মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি মো. সুমন’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সম্পাদক এবং বৃহত্তর মদনগঞ্জ পেশাজীবী শ্রমিক কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ জুলহাস’র শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী।    

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা খান মিঠু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন।

এসময় আরো উপস্থিত ছিলেন, গনি প্রধান, রবি মিয়াজী, মো. মোস্তফা. আব্দুল বাতেন মাদবর, দলিল উদ্দিন দলুন, মো. সেলিম, মো. রমজান, নূরে ইমাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় জুনায়েদ আহমেদ রন্টি, ইঞ্জিনিয়ার মো. শফিউল্লাহ বাবর, হাজী কামরুল হাসান অমি, হাজী মনির হোসেন, আবু জাহিদ রনি, আব্দুল আউয়াল, রিয়াদ দেওয়ান, নূর মোহাম্মদ সিয়াপ, শাহরিয়ার আলী পলক, দুলাল আহামেদ, ওবায়দুল্লাহ, হাজী আলা-আমিন, ইব্রাহিম, হাজী স্বপন, তানভীর দেওয়ান, আব্দুল বাসেদ, আশাবউদ্দিন আশা, রাজু খান, নাদিম পাটোয়ারী, জয়নাল আবেদীন, সায়মন হোসেন সাদ্দাম,  আতিকুজ্জামান আতিক, কামাল হোসেন, সোহেল, জাহাঙ্গীর আলম, আসিফ খান, অনিক শিকদার, সাজ্জাদ হোসেন, মাহামুদ ইবনে জামান মাহিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments