Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা



সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা 


সোনারগাঁ প্রতিনিধিঃ-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁ পৌর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুলের উদ্যোগে গতকাল পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো, মজিবুর রহমান।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে-এ-ইয়াসিন নোবেল এবং থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, যুবদল নেতা আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন অভি, মোজাম্মেল হক, রবেল নিলয়, ইসফাক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরকার, সেলিম খন্দকার, সমাজ সেবা সম্পাদক হাবীব শিকদার ও সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments