Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁও পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নতুন প্রশাসক

সোনারগাঁও পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নতুন প্রশাসক


সোনারগাঁও পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নতুন প্রশাসক


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভুইয়া প্রায় ১৫ মাস পর ক্ষমতা হারালেন।

গতকাল রাতে মেয়র সাদেকুর রহমান ভুইয়াকে সরিয়ে সেখানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।

প্রশাসক নিয়োগের পর সোমবার(১৬ মে) বিকেলে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার উপস্থিতিতে অনুষ্ঠানিক ভাবে নতুন প্রশাসকের হাতে ক্ষমতা হস্থান্তর করেন পৌর মেয়র সাদেকুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম মুস্তাফা মুন্না সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, কেন্দ্রীয় জাতীয় সেচ্ছাসেবক পার্টির সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,পৌরসভার কাউন্সিলর রিপন,দুলাল মিয়াসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments