Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিচেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনলেন সোহাগ রনি

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনলেন সোহাগ রনি


চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনলেন সোহাগ রনি 



আজকের সংবাদ ডেক্সঃ- নৌকা প্রতীক বরাদ্দ পেতে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মোগড়াপাড়া ইউনিয়নে পরিষদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিশাহ শাহ মোহাম্মদ সোহাগ রনি।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। 

এর আগে দুপুরে মোগরাপাড়া কালা দরগা মাজার শরীফ মসজিদে জোহর নামাজ আদায় করে বারো পীর আওলিয়াগনের মাজার জিয়ারতের শেষে তিনি ফরম কেনার উদ্দেশ্য রওনা দেন।

এসময় সোহাগ রনির সাথে তার পিতা সোনারগাঁ থানা কৃষকলীগের সাবেক সভাপতি শাহ কামাল তোতা, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগির আহমেদ,ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সভাপতি ধানমন্ডির মহিলা কাউন্সিলর শিরিন শারমিন,সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করে সোহাগ রনি বলেন,বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই,তিনি বলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদে আমি নৌকার মনোনয়ন পেলে অবশ্যই একটি আধুনিক ইউনিয়নে রুপান্তরে আপ্রাণ চেষ্টা করব। উন্নয়নের প্রতিক নৌকা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান । 

উল্লেখ্য, ৮ ম ধাপে আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইবিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে , যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments