Tuesday, February 3, 2026
Google search engine
Homeধর্মচেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ'র মায়ের মৃত্যু,এমপি খোকার শোক

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র মায়ের মৃত্যু,এমপি খোকার শোক


চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র মায়ের মৃত্যু,এমপি খোকার শোক


আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ জেলা আঃলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক,সোনারগাঁ উপজেলা আঃলীগের আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এস এম জাহাঙ্গীর ও সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর জন্মদাত্রী মাতা বার্ধক্য জনিত কারনে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগামীকাল বুধবার চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর বাড়ির পাশে সকাল ১১ টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, নাতি,নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল আল কাউসার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments