Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে উপজেলা প্রসাশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সোনারগাঁয়ে উপজেলা প্রসাশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


সোনারগাঁয়ে উপজেলা প্রসাশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল



আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা প্রসাশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৯ এপ্রিল)বিকেলে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকার উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,   সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবরিনা হক,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)গোলাম মুস্তাফা মুন্না,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম (বার),উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের যুগ্ন-আহবায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সাদীপুর ইউপি চেয়ারম্যান আঃরশিদ,সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আ: রব,সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments