Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে সালাম স্টিল মিলে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে সালাম স্টিল মিলে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে সালাম স্টিল মিলে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু


আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউপির ললাটি এলাকার  সালাম স্টিল মিলে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক সবুজ (১৮) পাবনা জেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি সাদিপুর  নয়াপুর এলাকায় বসবাস করতেন।

নিহত সবুজের সহকর্মী দিদার জানান,মিলে কাজ করার সময় সুইচ বোর্ডে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।এসময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments