Saturday, March 21, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী

সোনারগাঁয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী


সোনারগাঁয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী 


সোনারগাঁ প্রতিনিধিঃ-সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সোনারগাঁ উপজেলা শাখা।

মঙ্গলবার(১৯ এপ্রিল) দুপুর ১২ টায় সোনারগাঁও উপজেলা কার্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ এর সভাপতিত্বে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বাবু চন্দন শীল।

এসময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি সফিকুল ইসলাম ইমাম,সাধারণ সম্পাদক,গোলজার হোসেন ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক,শওকত ওসমান সরকার রিপন সদস্য  

নির্মল কুমার সাহাসহ কমিটির অন্যান্য সদস্য ও নারী নেত্রী নীলা আক্তার নিশি,শিশির প্রমুখ।

মানববন্ধন কর্মসূচির প্রতিপ্রাদ্য বিষয় ছিল ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার আমরা।

মঙ্গল শোভা যাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন নিয়ে উসকানিমূলক মন্তব্য ও ধর্ম নিরপেক্ষ সম্প্রতি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চলবে বলে বক্তারা বলেন।

প্রধান অতিথি বাবু চন্দন শীল বলেন,সোনারগাঁয়ে সাম্প্রদায়িক অপশক্তির হাতকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গঠনে আজকে আমাদের এই মানববন্ধন।সাম্প্রতিক সময়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য করে একটি কুচক্রী মহল মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি পরবর্তীতে যদি এমন কোনো উস্কানি দেওয়া হয় তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

এসময় বাংলাদেশ মহিলা পরিষদ এর সদস্য ও জেলা মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদিকা নীলা আহমেদ নিশি বলেন,সোনারগাঁয়ের মাটিতে মৌলবাদীদের কোন ঠাঁই নেই। জনৈক সাংবাদিক মনিরুজ্জামান মনির ধর্মান্ধতার পরিচয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যা বাঙালি জাতির ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা উদযাপন বিরোধী। আমরা সমাজের সুশীল সমাজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক মনির যে নিন্দিত কাজ করেছেন তার সুষ্ঠু বিচারের দাবী জানাই।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল প্রথম আলোর সোনারগাঁও প্রতিনিধি মনিরুজ্জামান মনির তার নিজস্ব ফেসবুক আইডির টাইম লাইনে একটি স্ট্যাটাস দেন। তাতে উল্লেখ করেন,পবিত্র রমজান মাস চলছে-আজ অনেকেই হয়তো ভুলেই গেছেন। নববর্ষ উদযাপনের নামে আজ যেভাবে অশ্লীলতা ও বেহায়াপনা করে রমজানে পবিত্রতা নষ্ট করা হলো তা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, সোনারগাঁয়ের কয়েকজন জনপ্রতিনিধি, শিক্ষক ও সরকারি কর্মকর্তার বেহায়াপনার ছবি আজ ভাইরাল হয়েছে। সর্বত্র চলছে সমালোচনার ঝড়”ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগ উঠে প্রথম আলোর সাংবাদিক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে।

জানা গেছে, দৈনিক প্রথম আলোর প্রতিনিধির বিরুদ্ধে সাধারণ মুসলমানদের উত্তেজিত করে তুলে ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। তার এমন বক্তব্যের প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সোনারগাঁও উপজেলা শাখা মানববন্ধন কর্মসুচি পালন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments