Tuesday, February 3, 2026
Google search engine
Homeসারাদেশসোনারগাঁয়ে সমবায়ীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

সোনারগাঁয়ে সমবায়ীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

সোনারগাঁয়ে সমবায়ীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান


আজকের সংবাদ ডেক্সঃ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় দপ্তরের সহযোগিতায় সমবায় সমিতির সদস্যদের ১৫ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। 

সোমবার (৪ এপ্রিল)সকালে উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ তুলে দেওয়া হয় 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি।

সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল ,উপজেলা সমবায় কর্মকর্তা আনিসা খাতুন।

অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সমবায় সমিতির ১০ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সম্মানী প্রদান করা হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments