Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক


সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক 


পাভেলঃ- নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) অভিযানে ১২০বোতল ফেনসিডিলসহ সিদ্ধিরগঞ্জে মোঃআল আমিন হাওলাদার (২৫) নামে এক যুবক আটক। 


গত শনিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।


আটককৃত যুবক রাঙ্গামাটি বাঘাইছুরির আমতলী গ্রামের মৃত আ. মালেক হাওলাদারের ছেলে । সে নারায়ণগঞ্জে ফতুল্লার মাহমুদপুর খোকন মার্কেট এলাকায় থাকে।


পুলিশ জানায়, ডিবি’র উপ-পরিচালক (এসআই) হাসানুজ্জামান এবং উপ-পরিচালক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। পরে মৌচাক মদিনা মসজিদ রোড এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments