Saturday, March 21, 2026
Google search engine
Homeরাজনীতিবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সোনারগাঁ আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সোনারগাঁ আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সোনারগাঁ আওয়ামী লীগের শ্রদ্ধা


আজকের সংবাদ ডেক্সঃ-ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

৭ মার্চ সোমবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সারের নেতৃত্বে

সোনারগাঁ উপজেলা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আহ্বায়ক কমিটির সদস্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,উপজেলা যুবলীগের সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, বিভিন্ন জনপ্রতিনিধি সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ও আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments