Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১ (সিপিএসসি, আদমজীনগর )। অভিযানে ৪.৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সবুজ (৩০) , মোঃ দুলাল মিয়া (৩৬)। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গত ৫ মার্চ বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার র‌্যাব গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বিটখর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে এবং অপর আসামী মোঃ দুলাল মিয়া একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments