Tuesday, February 3, 2026
Google search engine
Homeসোনারগাঁওভাষা শহীদদের প্রতি এমপি খোকার শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি এমপি খোকার শ্রদ্ধা


ভাষা শহীদদের প্রতি এমপি খোকার শ্রদ্ধা



আজকের সংবাদ ডেক্সঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন।

২১ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভুইয়া, নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা,সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তাফা মুন্না,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, এমপি খোকার সহধর্মিণী ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত,জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,আনিসুর রহমান বাবু, পৌরসভা জাতীয়পার্টির ২নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শাহিন,কাজী নাজমুল ইসলাম লিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments