Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধবারদীর ম্যাজিস্ট্রেট আমি,প্রধানমন্ত্রীও বারদী আসলে আমার হুকুম লাগবে--চেয়ারম্যান লায়ন বাবুল

বারদীর ম্যাজিস্ট্রেট আমি,প্রধানমন্ত্রীও বারদী আসলে আমার হুকুম লাগবে–চেয়ারম্যান লায়ন বাবুল


বারদীর ম্যাজিস্ট্রেট আমি,প্রধানমন্ত্রীও বারদী আসলে আমার হুকুম লাগবে–চেয়ারম্যান লায়ন বাবুল


সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেছেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। তিনি বলেন প্রশাসন আমার পক্ষে কাজ করবে কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইস অফ। কারন আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মধ্যেমে ভাইরাল হয়েছে।

গত শনিবার পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহ্ফিলে তিনি এসব কথা বলেন।

এসময় চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল আরও বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব আপনারাই ধরে রাখতে হবে। আমাকে কিলাইবে আপনারা হাত-পা ধরে বসে থাকবেন আপনাদের লর্জা হওয়া উচিত। আগের দিন ভূলে যেতে বলেন বর্তমানে লায়ন বাবুল বারদীর চেয়ারম্যান। শান্তির বাজার কারও বাপদাদার নয়, কেউ জামেলা সৃষ্টি করলে হাত-পা ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। 

তিনি বলেন,হাত-পা ভেঙ্গে দিলে তাকে আমি এসে উদ্ধার করবো। শান্তির বাজারে কেউ মহড়া দিলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু। চোর-বাটপার আমাকে কি বলবে আমার বালডাও আসে না। চেয়ারম্যানের এমন বক্তব্য উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এ বক্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments