Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধ১৬ মামলার আসামী সন্ত্রাসী তাওলাদকে হণ্য হয়ে খুঁজছে থানা পুলিশ

১৬ মামলার আসামী সন্ত্রাসী তাওলাদকে হণ্য হয়ে খুঁজছে থানা পুলিশ

১৬ মামলার আসামী সন্ত্রাসী তাওলাদকে হণ্য হয়ে খুঁজছে থানা পুলিশ


আজকের সংবাদ ডেক্সঃ ১৬ মামলার আসামী তাওলাদকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গত কয়েকদিন ধরে তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাওলাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। সন্ত্রাসী তাওলাদকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে তিন উপজেলার ১০ গ্রামের মানুষ অভিযোগ দায়ের করেছেন।

তাওলাদের আতংকে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেন। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসী তাওলাদ প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। সে এলাকায় ত্রাস সৃষ্টি করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, তাওলাদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাওলাদ বন্দর উপজেলার মুরাদপুর এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে। বর্তমানে সে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।  

জানা যায়, ২০০৩ সালে বন্দর থানার মদনপুর এলাকার তার আপন বোন রেহেনা বেগম ও বোন জামাই নুরা মিয়াকে হত্যার অপরাধে তার বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সে জোড়া খুন মামলার আসামী। এমামলাসহ বন্দর থানায় ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে। রূপগঞ্জ থানায় ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে তিনটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। সোনারগাঁ থানায় ২০২১ সালে ১১ ডিসেম্বর একটি অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়। তিন থানার ১৬টি মামলার মধ্যে ১৫টিতে সে জামিনে থাকলেও সোনারগাঁ থানায় দায়ের করা অস্ত্র মামলায় এখনো জামিন নেননি।

এলাকাবাসীর স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ্য করেন, সোনারগাঁ, বন্দর ও রূপগঞ্জ তিন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী তাওলাদ। ২০২১ সালে ১১ নভেম্বর অনুষ্ঠিত রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দি প্রার্থীদের প্রাণ নাশের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেয়। সব প্রতিদ্বন্ধি প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার পর তাওলাদ বিনা প্রতিদ্বন্ধিতায় ওই ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তাওলাদ আবারো বেপরোয়া হয়ে উঠে। সে রূপগঞ্জ ও সোনারগাঁয়ের নিরীহ কৃষকদের ফসলী জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এছাড়াও জমি জোরপূর্বক বিভিন্ন  আবাসন কোম্পানির কাছে জমির মালিকদের অল্প দামে বিক্রি করে দিতে বাধ্য করছে। স্থানীয় কৃষকরা এ ঘটনার প্রতিবাদ করায় তাওলাদ ও তার সহযোগীরা ১৫ জানুয়ারী সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তালতলা এলাকার ৫ কৃষককে পিটিয়ে আহত করে।

অভিযোগে আরো উল্লেখ্য করা হয়, ২০২১ সালে ১০ ডিসেম্বর শুক্রবার সন্ত্রাসী তাওলাদ জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রী হয়ে এসে এক যুবককে পায়ে গুলি করে অস্ত্র ফেলে পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই মামলা জামিন না নিয়ে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

অভিযুক্ত তাওলাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে ১৬টি মামলা আছে। এগুলোর মধ্যে ১৫টিতে জামিনে আছেন। অস্ত্র আইনে মামলায় তিনি জামিনের চেষ্টা করছেন। অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে তিনি বলেন, এগুলো অপ-প্রচার করা হচ্ছে।  

তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) ও অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান নয়ন বলেন, তাওলাদের বিরুদ্ধে তিন থানায় ১৬টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। পলাতক থাকায় গ্রেপ্তার সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তাওলাদকে গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচলনা করা হয়েছে। ১৬ মামলার মধ্যে ১৫টিতে সে জামিনে রয়েছে। সোনারগাঁ থানার দায়ের করা মামলায় সে জামিন নেয়নি। তার অপরাধমূলক কর্মকান্ড খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments