Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁওয়ে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার, গ্রেফতার ১

সোনারগাঁওয়ে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার, গ্রেফতার ১


সোনারগাঁওয়ে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার, গ্রেফতার ১


সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৮দিন পর র‍্যাবের ছাঁয়া তদন্তে ফয়সাল নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে সোনারগাঁও পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকার পঙ্খীরাজ খাল থেকে ফয়সাল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে র‌্যাব-১১। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঋষিপাড়া এলাকা থেকে তথ্য প্রযুক্তি মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে অপূর্ব শীল নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যমতে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর (সিইও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার মামা মানিক বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে র‌্যাব ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তি মাধ্যমে মোবাইল ফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যমতে ডোবা থেকে লাশ উদ্ধার করে। পূর্বশত্রুতার জের থেকে এ হত্যাকান্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশ ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments