Saturday, March 21, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁওয়ে পুলিশের গাড়ি খাদে পড়ে ২ পুলিশ সদস্যের মৃত্যু

সোনারগাঁওয়ে পুলিশের গাড়ি খাদে পড়ে ২ পুলিশ সদস্যের মৃত্যু

সোনারগাঁয়ে পুলিশের গাড়ি পুকুরে পড়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত

আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে সোনারগাঁও থানার দুই উপ-পরিদর্শক(এসআই) নিহত হয়েছে। 

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এছাড়াও আরো এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছে। 

আহত এএসআইকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনসারগাঁ থানায় কর্তরত ছিলেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে সোনারগাঁও থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) কাজী সালেহ আহম্মেদ, শরিফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) রফিকুল ইসলাম মাইক্রোবাস যোগে থানায় ফিরছিলেন। পথে সোনারগাঁওয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী পুকুরের খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী টমটম চালক মোক্তার হোসেন জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দত্তপাড়া বাদশা গ্যারেজের একটু সামনে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে পুকুরে পড়ে যায়। গাড়িটি মহাসড়ক থেকে সোনারগাঁও থানার দিকে যাচ্ছিল। গাড়িটি পুকুরে মূহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে আমার টমটম দিয়েই নিয়ে আসি। হাসপাতালে আনার পর দুজনকে ডাক্তার মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী মুনসুর আলী বলেন, গাড়িটি পুকুরে পরার পর রশি বেঁধে গাড়িটি উল্টে ইট দিয়ে গøাস ভেঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষনা করেন। আহত এএসআইকে আমি নিজেই চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments