Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধকাঁচপুর এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে আগুন

কাঁচপুর এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে আগুন


কাঁচপুর এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে আগুন

 

আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এ্যাসকোয়্যার নীট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ৩ তলায়  আগুন লেগে পুরে গেছে।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন সূত্রপাত ঘটে বলে জানা যায়।

ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান,আগুন নিয়ন্ত্রণে ৮ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান,কাঁচপুরে এ্যাসকোয়্যার নীট কম্পোজিটের ১৪ তলা ভবনের ৩ তলায় আগুন লাগে বলে রাত ৯ টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ৬টি ইউনিট পাঠানো হয়। সোনারগাঁ,ডেমরা ও ফুলবাড়ীয়া গুলিস্তান হেডকোয়ার্টার ফায়ার সার্ভিস এর মোট ৮ টি ইউনিট এক যোগে কাজ করে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। 

তিনি বলেন,৩ তলায় পিছনে নিটিং সেকশন এর এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments