Tuesday, February 3, 2026
Google search engine
HomeUncategorizedর‌্যাব-১১র অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১র অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


র‌্যাব-১১র অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকের সংবাদ ডেস্কঃ র‌্যাব-১১র অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া হতে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে, এসময় ১টি পিকআপ জব্দ করা হয়। 

শনিবার(পহেলা জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার বাউশিয়া পাখির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ ফাহিম মজুমদার(২০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ছুপুয়া এলাকার মোঃ আব্দুল মান্নান মজুমদার এর ছেলে ও অপর আসামী মোঃ শাহিন(১৯) একই জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীর সুবর্ণপুর (বানিপুর) এলাকার মৃত রফিক এর ছেলে।

র‌্যাব-১১,র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী মাছ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি তল্লাশী করে ৪৩৭ বোতল ফেন্সিডিলস তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১০টি প্লাস্টিকের ড্রামসহ ০১টি পিকআপ,২টি মোবাইল ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫২৩০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments