Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিপিরোজপুর ইউপি জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

পিরোজপুর ইউপি জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন


পিরোজপুর ইউপি জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন


সোনারগাঁ প্রতিনিধিঃ- সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ১৫ সদস্যের আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কবির মিয়াকে আহ্বায়ক ও রাসেল ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে ৬ মাস মেয়াদী এ কমিটি অনুমোদনের ঘোষণা দেন।

সোনারগাঁও উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, শ্রমিক লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার প্রতিটি ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়।

সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ কমিটির অনুমোদন করেন। নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক, আল আমিন সিকদার, মোঃ ইমরান হাসান, শুকুর আলী ও আব্দুল মজিদ, মহাসিন ইসলাম মুন্না, নজরুল ইসলাম, মেহেদী হাসান, শাহাআলম, আল-আমিন, ইমরান, আমিনুল ইসলাম সেন্টু, শাহপরান হোসাইন, নূর মোহাম্মদকে সদস্য করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নতুন আহবায়ক কমিটির বিষয়টি নিশ্চত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments