Saturday, March 21, 2026
Google search engine
Homeঅপরাধনারায়নগঞ্জে বাস ট্রেন সংঘর্ষে নিহত- ২,আহত -৫

নারায়নগঞ্জে বাস ট্রেন সংঘর্ষে নিহত- ২,আহত -৫


নারায়নগঞ্জে বাস ট্রেন সংঘর্ষে নিহত- ২,আহত -৫


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ নগরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাকায় বাসের  দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। 

আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। নগরের ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। আনন্দ পরিবহনের বাসটি লেবেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments