Wednesday, March 25, 2026
Google search engine
Homeধর্মশফিউদ্দীন মেম্বারের মৃত্যুতে এমপি খোকার শোক

শফিউদ্দীন মেম্বারের মৃত্যুতে এমপি খোকার শোক


শফিউদ্দীন মেম্বারের মৃত্যুতে এমপি খোকার শোক


আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের শশুড় হাজ্বী শফিউদ্দীন মেম্বার মৃত্যু বরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এমপি খোকা মরহুম হাজী শফিউদ্দিন মেম্বার এর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন মহান আল্লাহ পাক যেন তাদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন সেই সাথে মরহুম হাজী শফিউদ্দিন মেম্বার কে আল্লাহ পাক জান্নাত বাসী করুক ,আমীন ।।

উল্লেখ্য আজ মঙ্গলবার(২১শে ডিসেম্বর) সকালে তিনি হাবীবপুর নিজ বাড়ীতে  মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

আজ মঙ্গলবার বাদ মাগরিব হাবীবপুর ঈদগাহ কবরস্থানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।পরে হাবীবপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments