Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিবিজয়ের ৫০ বছর স্মরণীয় রাখতে শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিকের স্কুল স্থাপন

বিজয়ের ৫০ বছর স্মরণীয় রাখতে শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিকের স্কুল স্থাপন

বিজয়ের ৫০ বছর স্মরণীয় রাখতে শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিকের স্কুল স্থাপন


আজকের সংবাদ ডেস্কঃ-বিজয়ের ৫০ বছর স্মরণীয় ও প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল স্থাপন করলেন বিশিষ্ট শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক।  

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিশিষ্ট শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক ওই স্কুলে স্থানীয়দের নিয়ে বিজয় দিবসে বিজয় উল্লাস করছেন। স্থানীয় সাংবাদিকদের নিয়ে তিনি বিজয় দিবস উদযাপন ও এলাকার শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্টানেরও আযোজন করেন তিনি।

পরে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়,জানা যায় বিশিষ্ট শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রাম থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে এ এলাকার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহনের জন্য পায়ে হেঁটে দূর্ভোগে পড়ে পড়াশোনা করেছেন। বশিরগাঁও গ্রামের আশপাশে প্রায় ১০টি গ্রাম রয়েছে। এ গ্রামগুলোর শিশুদের একইভাবে শিক্ষা গ্রহন করতে হচ্ছে। একটি সরকারী স্কুল করতে হলে প্রায় ৩১ শতাংশ জমির প্রয়োজন হয়। ওই গ্রামের লায়ন আল মুজাহিদ মল্লিক নিজ উদ্যোগে স্কুল গড়ে তোলার জন্য ৩৩ শতাংশের একটি জমি মাটি ভরাট করে সরকারী কোষাগারে জমি দান করে এ স্কুল গড়ে তুলতে চান। আগামী জানুয়ারী থেকেই এ স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করবেন।

স্থানীয় এলাকাবাসী জানান,দীর্ঘদিন পর এ অঞ্চলের শিশুদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক নিজের স্কুলে জমি দান করেছেন। পাশাপাশি ওই জমিতে তিনি পাকা স্থাপনা নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে একটি আধাপাকা টিনসেড ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘরেই শিক্ষা কার্যক্রম চলবে।

স্কুল নির্মানের উদ্যোক্তা আল মুজাহিদ মল্লিক জানান, বিজয়ের ৫০ বছর স্মরণ করে রাখতে ও শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ শতাংশের জমি দান করেছি। একটি পাকা ভবন নির্মাণ করবো। এ স্কুলটি সরকারী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments