Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিযুবলীগ নেতা নবীর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় মেম্বার নির্বাচিত

যুবলীগ নেতা নবীর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় মেম্বার নির্বাচিত

আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবীর হোসেন। 

মঙ্গলবার(৭ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় মেম্বার ঘোষনা করেন।

এসময় বৈদ্যেরবাজার ইউনিয়নের যুবলীগের সভাপতি নবীর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলেন, ৮নং ওয়ার্ড বাসী যে ভালবাসা দিয়েছে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তারা আমাকে ভালবেসেছে বলেই আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তাদের এই ঋণ শোধ করার চেষ্টা করবো। সেই সাথে যে সকল মেম্বার প্রার্থীরা তাকে ভালবেসে মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments