Saturday, January 31, 2026
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে টিনের বেড়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

রূপগঞ্জে টিনের বেড়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জ থানার মুরাইব এলাকার, টিনের বেড়াকে কেন্দ্র করে মোঃ আলী হোসেন ও তার স্ত্রী রুমা আক্তার কে কুপিয়ে জখম করেছে । এ ব্যাপারে মোঃ আলী হোসেনের সাথে কথা বলে জানা যায়।  মোঃ আলী হোসেন ও তার ভাই নাঈম মিয়া তাদের নিজস্ব বসত বাড়ির সীমানায় টিনের বেড়া তৈরির কাজ করার সময়, একই এলাকার জুলহাস(৪৫) তার ছেলে অপু (১৮) ও স্ত্রী শাহানাজ বেগমসহ তাদের সঙ্গী ৪/৫ জন লোহার রড, রামদা, লাঠি-সোটাসহ জোরপূর্বক মোঃ আলী হোসেনের বাসায় প্রবেশ করে, তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বেড়া তৈরির কাজে বাধা প্রদান করে। 

এসময় মোঃ আলী হোসেন ও তার ভাই নাঈম মিয়া প্রতিবাদ করলে, জুলহাস তার ছেলে, স্ত্রী ও সঙ্গীদের নিয়ে মোঃ আলী হোসেন ও তার ভাই নাঈম কে এলোপাতাড়িভাবে মারপিট করে। সে সময় অপুর হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে মোঃ আলী হোসেনের মাথায় কোপ মারলে তার মাথার বাম পাশে লেগে গুরুতর ভাবে কেটে  যায়। এ সময় মোঃ আলী হোসেন কে বাঁচাতে তার স্ত্রী রুমা আক্তার এর কোলে থাকা ৩ মাসের শিশু সন্তান সহ বাধা প্রদান করলে জুলহাস তার হাতে থাকা “দা” দ্বারা রুমা আক্তার এর মাথায় কোপ দেয়।  যা লক্ষভ্রষ্ট হয়ে রুমা আক্তার এর কপালে লেগে মারাত্মক ভাবে কেটে যায়। 

এ সময় তাদের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন উদ্ধারের জন্য এগিয়ে আসলে জুলহাস তার সঙ্গীদের নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করায়। এ ঘটনায় গত ২৭/১১/২০২১ ইং তারিখ ভিক্টিম মোঃ আলী হোসেন ও রুমা আক্তার এর এর পক্ষ হয়ে মোঃ আলী হোসেনের ভাই নাঈম মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments