Thursday, February 5, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁবাসী ঐক্য বদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো--সাবেক সাংসদ কায়সার

সোনারগাঁবাসী ঐক্য বদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো–সাবেক সাংসদ কায়সার

আজকের সংবাদ ডেস্কঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যালিটি সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড,সামসুল ইসলাম ভূইয়া। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। 

সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,আশরাফ উজ্জামান,সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি গাজী মজিবুর,জাতীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা।

এসময় কেক কাটা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির এর জন্য দোয়া কামনা করা হয়। 

সোনারগাঁ উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম রুমা,জেলা পরিষদ সদস্য নুর জাহান,মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ,মোগরাপাড়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভুইয়া সুমন,হৃদয় প্রধান, সাগর,শান্তসহ যুবলীগের অসংখ্য নেতাকর্মী।

এসময় প্রধান বক্তা সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত তার বক্তব্য বলেন ১৯৭২ সালে ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আমরা সোনারগাঁবাসী ঐক্য বদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments